চট্টগ্রাম
বন্দর বর্তমানে আন্তর্জাতিক ‘মাফিয়া চক্রের কব্জায়’ বলে দাবি করেছেন অতীতে
বন্দর সংক্রান্ত বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়া নগর আওয়ামী লীগের সভাপতি
এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মুসলিম হল চত্বরে এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, 'চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মাফিয়া চক্রের কব্জায় চলে এসেছে। এর সাথে জড়িত সুযোগ সন্ধানীদের প্রতিরোধ করতে হবে। এই সুযোগ সন্ধানীদের প্রতিরোধ করাই হবে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রমজীবী জনতার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের অর্ঘ্য।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন উপলক্ষে ওই সমাবেশ আয়োজন করে শ্রমিক লীগ। এর আগেও চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন একই অভিযোগ করেছিলেন। বেসরকারি বন্দর নির্মাণে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান এসএসএ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম সিটির সাবেক এই মেয়র।
গত কয়েক বছর ধরে পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিরোধীতাকারী মহিউদ্দিন সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। গত বছরের ৩১ অগাস্ট সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন দাবি করেছিলেন, চট্টগ্রাম বন্দর মাদক ও অস্ত্র চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে বিবেচিত হচ্ছে। এর প্রমাণ হিসেবে ১০ ট্রাক অস্ত্র আনা এবং সম্প্রতি সূর্যমুখী তেলে মিশিয়ে কোকেন চালান আমদানির ঘটনার প্রসঙ্গ টেনেছিলেন তিনি। এর আগে ২০১৪ সালে বন্দরের সিসিটি ও এনসিটি পরিচালনা কাজ পাওয়া বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধেও আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তিনি। তার আন্দোলনের পরও এনসিটির চারটি ইয়ার্ডের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পায় প্রতিষ্ঠানটি। এছাড়া বন্দর কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, কর্ণফুলীর ড্রেজিংয়ের নামে লুটপাট, নদীর নাব্যতা হ্রাস করে বন্দরের এক ও দুই নম্বর জেটিকে নিস্ক্রিয় করে ফেলাসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরেই করছেন মহিউদ্দিন।
বৃহস্পতিবারের সমাবেশে মহিউদ্দিন বলেন, ২৬ টাকায় চাল কিনে প্রধানমন্ত্রী ১০ টাকা কেজি দরে ৫০ লাখ গরিব মানুষকে চাল দিচ্ছেন। এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই। তিনি বলেন, শ্রমিক মালিক সুসম্পর্ক জাতীয় সমৃদ্ধির ভিত্তি। নেত্রী শিক্ষাখাতে উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত প্রাণ। শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার জন্য শিক্ষা সহায়তা তিনি চালু করেছেন। শ্রমিক নেতা আবুল হোসেন আবুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি। সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সুনীল সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর ও মশিউর রহমান চৌধুরী, শ্রমিক নেতা আবদুল আহাদ প্রমুখ।

>>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:
Post a Comment