পাকিস্তান-নিয়ন্ত্রিত
কাশ্মিরে বিনা প্ররোচনায় ভারতীয় সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা করে
পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 'আমরা শান্তিকামী,
দুর্বল নই।'
বৃহস্পতিবার এক বিবৃতিতে নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানের শান্তি বজায় রাখার ইচ্ছাকে তাদের দুর্বলতা ভেবে নেয়া ঠিক নয়।
তিনি বলেন, পাকিস্তান তার দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করতে সমর্থ্য।
তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার যেকোনো খারাপ চেষ্টা পাকিস্তান নস্যাৎ করে দেবে। পাকিস্তানের শান্তিপূর্ণ প্রতিবেশীসুলভ সদেচ্ছাকে দুর্বলতা বিবেচনা করা উচিত নয়। ভারতীয় বাহিনীর হামলায় 'শহিদ' হওয়া জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পাকিস্তান ভূখণ্ডে অভিযানই হয়নি!
![]() |
| জেনারেল রাহিল শরিফ : পাকিস্তান সেনাবাহিনী প্রধান |
পাকিস্তান
ভূখণ্ডে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালানোর কথা ঘোষণা করেছে ভারত। তবে
পাকিস্তান দাবি করেছে, তাদের ভূখণ্ডে কোনো হামলাই চালানো হয়নি।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে কোনো হামলা চালায়নি। নিয়ন্ত্রণ রেখার অন্য পাশ থেকে ভারত যে গোলাবর্ষণ করেছে মাত্র। ভারতের গোলাবর্ষণে পাকিস্তান বাহিনীর দুই জওয়ারের মৃত্যু হয়েছে বলেও পাকিস্তান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার তীব্র নিন্দা করেছেন। পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ভারত বাজার গরম করার চেষ্টা করছে। পাক অধিকৃত কাশ্মীরে কোনও সার্জিক্যাল স্ট্রাইক ভারত করেনি। মাঝেমধ্যেই নিজেদের এলাকা থেকে পাকিস্তানের দিকে ভারত যে ভাবে গোলাবর্ষণ শুরু করে, বুধবার মধ্যরাত থেকেও ভারত তা-ই করছিল। ভারতের এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব পাকিস্তান দিয়েছে বলে পাকিস্তান সেনার জনসংযোগ শাখার দাবি। তবে ভারতের গোলাবর্ষণে দুই পাকিস্তান জওয়ানের মৃত্যু হয়েছে বলে পাকিস্তান স্বীকার করেছে। পাক সেনার তরফে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তানের মাটিতে ভারত যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তা হলে পাকিস্তানও একই উপায়ে জবাব দেবে।’’

পাকিস্তানে হামলার পর ভারতে শেয়াবাজারে ধস
![]() |
| বিনিয়োগকারীদের মধ্যে ভীতি কাজ করে |
পাকিস্তানের
অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনার হামলার প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারেও।
২.০২ শতাংশ পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। ৫৭২.৮৯
পয়েন্ট পড়ে সেনসেক্স নেমেছে ২৭ হাজার ৭১৯ পয়েন্টে। অপরদিকে নিফটি ১৮৬.৯০
পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৮,৫৫৮ পয়েন্টে। পাল্লা দিয়ে পড়েছে টাকার দাম। ডলারের
তুলনায় রুপির দাম ৪৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৬৬.৯১ রুপি। সেনাবাহিনীর পক্ষ
থেকে হামলার কথা জানানোর পরই বিনিয়োগকারীদের মধ্যে ভীতি কাজ করে। এর পরই
শেয়ার বিক্রি করতে থাকেন বিনিয়োগকারীরা। রিয়েল এস্টেট, স্বাস্থ্য,
বিদ্যুৎ–এর শেয়ারের দাম ৫.০৫ শতাংশ পড়েছে।
>>>নয়া দিগন্ত

No comments:
Post a Comment