কেন্দ্রীয়
শহীদ মিনারে বুধবার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর নিজ জেলা কুড়িগ্রামে
দাফন করা হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। কবির পারিবারিক সূত্র
জানিয়েছে, হাসপাতাল থেকে সৈয়দ হকের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া
হবে। সেখানে গোসল শেষে জানাজা হবে। রাতে কফিন রাখা হবে হাসপাতালের হিমঘরে।
শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল ১০টায় কফিন নিয়ে যাওয়া হবে বাংলা
একোডেমি প্রাঙ্গণে। সেখান থেকে বেলা ১১টায় সৈয়দ হকের কফিন নিয়ে যাওয়া হবে
কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মত বিদায় জানাবে
সব্যসাচী এই লেখককে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
মসজিদে আরেক দফা জানাজা শেষে সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে
কুড়িগ্রামে। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তাকে দাফন
করা হবে। গতবছর নভেম্বরে কলেজ চত্বরে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা ও
সাহিত্যকথন অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক তার এই শেষ ইচ্ছার কথা জানিয়ে ছিলেন।
পরে কলেজ কর্তৃপক্ষ সরকারের অনুমোদন নিয়ে লেখকের ইচ্ছার প্রতি সম্মান
জানানোর সিদ্ধান্ত নেয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment