Thursday, September 1, 2016

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রদলের মিছিলে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় পুলিশ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদল নেতা কাউসার রায়হান খান, হাবিবুর রহমান মাসুদ ও মো: জনিকে আটক করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরের ডিআইটি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান খসরু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খানসহ অন্যরা উপস্থিত হন। সকাল সোয়া ১০টার দিকে শহরের উকিলপাড়া থেকে  মহানগর ছাত্রদলের মিছিলটি শান্তিপূর্ণ ভাবে ডিআইটি এলাকায় বিএনপি অফিসের দিকে যাচ্ছিল। কিন্তু অতর্কিতভাবে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্ব্ েপুলিশ মিছিলে বাঁধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। শুরু করে লাঠিচার্জ। পুলিশের বেধড়ক লাঠিচার্জে বাদ যায়নি  সাধারণ পথচারীরাও। এসময় ঘটনাস্থলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। পুলিশ ছাত্রদলেল ৪ নেতাকর্মীকে আটক করে।  জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার জানান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রশুসহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের অন্তত ১০ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, জনস্বার্থ বিঘিœতের আশংকায় মিছিল না করে বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে নেতাকর্মীদের অনুরোধ করা হয়। তারা সে আহবান না রাখাতে বাঁধা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment