![]() |
| মির্জাপুর বাইপাসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে বাস। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ছবি: সোহেল মহসীন |
টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসে আজ
বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে উল্টে দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী বাস। এতে
কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। সকাল ছয়টার
দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে মির্জাপুর কুমুদিনী
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, গতকাল বুধবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে হানিফ এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আজ সকাল ছয়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ, গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমানের ভাষ্য, উদ্ধারকাজ শেষে তাঁরা ১৬ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমানের ভাষ্য, বাসটি পুরোনো মডেলের। চালক রাস্তায় আরও কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ছিলেন বলে যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছেন। দুর্ঘটনার পর থেকে চালক ও তাঁর সহকারী পলাতক।

No comments:
Post a Comment