প্রত্যাশামতোই একঝাঁক নতুন ফিচার্সসহ
প্রকাশিত হল আইফোন ৭ এবং আই ওয়াচ ২। অ্যাপল-এর সিইও টিম কুক আইফোন এর নতুন
সংস্করণের উদ্বোধন করলেন। এখনও পর্যন্ত যত আইফোন এবং আই ওয়াচ লঞ্চ হয়েছে,
তার মধ্যে সদ্য উদ্বোধন হওয়া সংস্করণই সবচেয়ে উন্নত বলে দাবি অ্যাপল-এর।
আইফোন ৭-এর ক্যামেরা গুগল সেটআপ-এর। এই ক্যামেরা ৬০ শতাংশ দ্রুত ছবি তুলতে
সক্ষম। ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ বাঁচাবে এই উন্নত ক্যামেরা। থাকছে
৪কে ভিডিও চালানোর ক্ষমতা। সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এবং আইফোন ৭
প্লাস ধুলো ও জলনিরোধক। লঞ্চ হওয়া আইফোন ৭-এর রঙ কালো। এটির বাইরের অংশ
অ্যালুমিনিয়ামের তৈরি।
আইওএস ১০-ই সবচেয়ে উন্নত বলে জানিয়েছে অ্যাপল।
এতদিনের প্রচলিত ইয়ারফোনকে বিদায় দিয়ে চালু করা হল নতুন প্রযুক্তির
তারবিহীন ইয়ারপড। একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই
ইয়ারপড। আইফোন ৭-এর প্রসেসর সবচেয়ে উন্নত। আইফোন ৭-এর মতোই আই ওয়াচ ২ নিয়েও
আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন সুবিধা পাওয়া যাবে। ক্রীড়া সরঞ্জাম
প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে অ্যাপল-এর চুক্তির ফলে এই ঘড়ি কিনলেই
রানিং ক্লাবের সদস্য হওয়া যাবে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে
বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। আই ওয়াচ ২-এ ‘পোকেকন গো’ খেলা যাবে।

No comments:
Post a Comment