Thursday, September 22, 2016

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ লিটার চোলাইমদসহ নারী আটক

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ লিটার চোলাইমদসহ নারী আটক
শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও (কক্সবাজার সদর)
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে ২০লিটার চোলাইমদসহ এক নারী আটক হয়েছে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী স্থানীয় জাফর আলমের স্ত্রী আছিয়া খাতুন ও শীর্ষ মাদক সম্রাট ছালেখ্যার মা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দরগাহ পাড়াস্থ তার বাড়ীতে অভিযান চালিয়ে ২০লিটার চোলাইমদসহ মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এসআই দেবাশীষ সরকার আটকের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

No comments:

Post a Comment