![]() |
| আরেকটা সুযোগ হাতছাড়া হয়ে গেল সুয়ারেজের, হতাশাও আরেকটু বাড়ল। ছবি: এএফপি। |
অপেক্ষাটা
আরেকটু বাড়ল অ্যাটলেটিকো মাদ্রিদের। সেই ২০০৬ সালে ন্যু ক্যাম্পে এসে জয়
পেয়েছিল, এরপর এরপর বার্সেলোনার মাঠে জয় থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। কালকের
ফলের পর অবশ্য অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে একদমই মন খারাপ করবেন না।
বার্সার কাছে আগের আটটা ম্যাচের সাতটিতেই হেরেছিল অ্যাটলেটিকো, তাদের মাঠ
থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরে আসতে পারাটা তো ‘অর্জন’ই বলতে হবে। বার্সার
জন্যই বরং ব্যাপারটা বেশি হতাশার। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায়
ব্যবধান কমানোর একটা সুযোগ ছিল। তুরুপের মোটামুটি সব তাসকেই আবার একসঙ্গে
পেয়েছেন বার্সা কোচ লুইস এনরিকে, নিজেদের মাঠে জয় ছাড়া অন্য কিছুর কথাও
নিশ্চয় ভাবেননি। ৪১ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে মাথা ছুঁইয়ে ইভান
রাকিটিচ বার্সার হয়ে গোল করে সেই আশাই উজ্জ্বল করে তুলেছিলেন। বার্সা
অবশ্য প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়াতে পারত, তবে দারুণ কিছু সেভ করে ইয়ান
অবলাক রক্ষা করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনটি বদলিতেই ভোজবাজির মতো বদলে
যায় সব। ৫৯ মিনিটে মেসি কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন, মাঠে আসেন তুরান।
তখনই
গামেইরো-সল নিগেজের জায়গায় সিমিওনে নামান ফার্নান্দো তোরেস-অ্যাঙ্গেল
কোরেয়াকে। ফলটা একদম হাতেনাতেই পেয়েছেন, মিনিট খানেকের মধ্যেই তোরেসের
সঙ্গে দারুণ ওয়ানটু খেলে গোল করে সমতা এনেছেন তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড
কোরেয়া। বার্সা অবশ্য এর পরও আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ
দিকে পিকের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, জর্দি আলবা একদম কাছ থেকেও
পোস্টে রাখতে পারেননি শট। সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকোও, আন্দ্রে টের স্টেগেন
দুর্দান্ত একটা সেভ না করলে গডিনের হেড জালে ঢুকেই যেত। সিমিওনে এখন এই
ফলটাই লুফে নিচ্ছেন, ‘বার্সার মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফেরা আমাদের জন্য
সবসময়ই কঠিন। প্রথমার্ধে আমরা রক্ষণ ভালো করেছি, কিন্তু প্রতি–আক্রমণ করতে
পারিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা অনেক বেশি বিপজ্জনক ছিলাম।’ এনরিকেও হতাশা
গোপন করলেন না, ‘এই ধরনের ম্যাচে অনেক ছোটখাটো ব্যাপার ব্যবধান গড়ে দিতে
পারে। তবে আমাদের এই ম্যাচ থেকে আরও বেশি কিছু পাওয়া উচিত ছিল।’ ড্রয়ের পর
পাঁচ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ১০, অ্যাটলেটিকোর ৯। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে
সেভিয়া, ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল।

No comments:
Post a Comment