দেশের দুই পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে বেশ ভালো গতি লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসইতে আজ লেনদেনের একপর্যায়ে সূচক ৬ পয়েন্ট কমলেও দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক বেড়েছে ৫ দশমিক ৪৪ পয়েন্ট। মোট লেনদেন দুপুর ১২টা পর্যন্ত হয়েছে প্রায় ২১২ কোটি টাকা।
১২টা নাগাদ হাতবদল হওয়া ৩০৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১২৭টির। অপরিবর্তিত আছে ৫০টির দর। সিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ১০ দশমিক ১১ পয়েন্ট। দুপুর ১২টা নাগাদ মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। হাতবদল হওয়া ১৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৮২টির। অপরিবর্তিত আছে ৩৬টির।
No comments:
Post a Comment