নেতাজি
সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য নিয়ে গত ৬০ বছর ধরে গোপন করে রাখা একটি নথি
প্রকাশ করেছে জাপান সরকার। তাতে বলা হয়েছে, ভারতের এই স্বাধীনতাকামী নেতা
১৯৪৫ সালে ১৮ আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা যান। এর আগে ইংল্যান্ড
এমন একটি নথি প্রকাশ করেছিল। জাপানের প্রকাশ করা এই আনুষ্ঠানিক তথ্যে
নেতাজির অন্তর্ধান সম্পর্কে কয়েক দশক ধরে চলে আসা তথ্যগুলোর সত্যতাকে
সমর্থন করা হয়েছে। নেতাজির মৃত্যু সম্পর্কিত নথি ১৯৫৬ সালে টোকিওতে ভারতীয়
দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে এতদিন ধরে এই নথি গোপনে সংরক্ষণ
করা হয়েছে। জাপানের ফাইলটির নাম 'ইনভেস্টিগেশন অন দ্য কজ অ্যান্ড আদার
ম্যাটার্স অব দ্য লেট সুভাষ চন্দ্র বসু'। জাপানি ভাষায় ৭ এবং ইংরেজিতে ১০
পৃষ্ঠার নথিতে বলা হয়, নেতাজি বিমান দুর্ঘটনায় আহত হয়ে তাইপের হাসপাতালে
মারা যান। খবর :পিটিআই।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment