স.ম.ইকবাল
বাহার চৌধুরীঃ দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ এর জন্য
অধিগ্রহণ করা জায়গায় স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেয়ার কথা থাকলেও বহিরাগত
শ্রমিকদের দিয়ে কাজ করায় এলাকার খেটে-খাওয়া লোকজন দিন দিন ফুসে উঠছে। যেকোন
মুর্হুতে কয়লা বিদ্যুৎ এলাকায় বহিরাগত শ্রমিকদের সাথে এলাকার শ্রমিকদের
মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে। বাংলাদেশ শ্রমিকলীগ মাতারবাড়ী
ইউনিয়ন শাখার সভাপতি হাজ্বী মানিক জানান, কয়লা বিদ্যুৎ স্থাপনের জন্য জায়গা
অধিগ্রহণের সময় কয়লা বিদ্যুৎ কর্তৃপক্ষ এলাকার লোকজনকে প্রতিশ্র“তি
দিয়েছিল যে, কয়লা বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজে স্তরভেদে
মাতারবাড়ী ইউনিয়নের লোকজন নিয়োগের ব্যাপারে প্রাধান্য বেশি থাকবে। কিন্তু
কয়লা বিদ্যুৎ এর জায়গা অধিগ্রহণের পর গত জানুয়ারি থেকে বিভিন্ন অবকাঠামো
নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব নির্মাণ কাজে বদরখালীর তসলিম উদ্দিন নামের এক
ব্যক্তি অন্য উপজেলা থেকে শ্রমিক এনে এসব অবকাঠামো নির্মাণের কাজ চালিয়ে
যাচ্ছে। ফলে মাতারবাড়ী এলাকার হাজার হাজার শ্রমিক নিজ এলাকা ত্যাগ করে
রিজিকের সন্ধানে চট্টগ্রামে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিপইয়ার্ডের কাজ বেচে
নিয়েছে। শিপইয়ার্ডের কাজ করার সময় মাতারবাড়ী ইউনিয়নের মগড়েইল এলাকার এক
যুবক গত ফেব্র“য়ারি মাসে শীপ থেকে পড়ে মৃত্যু বরণ করে। এভাবে এলাকার বাহিরে
কাজ করতে গিয়ে অনেক শ্রমিক এখনো নিখুঁজ রয়েছে। এতে এলাকার লোকজন দিন দিন
কয়লা বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুসে উঠছে। হাজ্বী মানিক দাবী করে বলেন-
বহিরাগত শ্রমিক এর পরিবর্তে এলাকার শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করলে
প্রধানমন্ত্রী প্রতিশ্র“তি বাস্তবায়িত হবে পাশাপাশি বর্তমান সরকারের
ভাবমুর্তি অক্ষুন্ন থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment