Thursday, September 22, 2016

স্যানডিস্কের ১ টেরাবাইট এসডি কার্ড

ফ্ল্যাশ মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক বিশ্বের প্রথম ১ টেরাবাইট এসডি কার্ড উন্মোচন করেছে। স্যানডিস্ক ১ টেরাবাইট এসডি মেমোরি কার্ডের নমুনা উন্মোচন করেছে। তবে এ কার্ডের সরবরাহ ঠিক কবে থেকে শুরু হবে এবং এর মূল্য কেমন হবে, সে বিষয়ে বিস্তারত তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমান বাজারে বিদ্যমান এসডি মেমোরি কার্ডের তুলনায় নতুন কার্ডটির তথ্য ধারণক্ষমতা দ্বিগুণ। এসডি মেমোরি কার্ডের ধারণক্ষমতা দুই বছর অন্তর দ্বিগুণ হয়েছে। ২০১১ সালের শুরুর দিকে লেক্সার প্রথম ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার এসডি কার্ড উন্মোচন করে। এর পর ২০১২ সালের শেষ দিকে ২৫৬ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধার এসডি মেমোরি কার্ড উন্মোচন করেছিল স্যানডিস্ক।
২০১৪ সালের শেষ দিকে ৫১২ গিগাবাইটের এসডি মেমোরি কার্ড উন্মোচন করে। সর্বশেষ ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার নতুন মেমোরি কার্ড উন্মোচন করল মার্কিন এ প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, দুই বছরের মধ্যে এসডি মেমোরি কার্ডের ধারণক্ষমতা পুনরায় দ্বিগুণ হবে। বর্তমানে ক্যানন, সনি, নাইকন ও ফুজি ফিল্মের ফ্ল্যাগশিপ ক্যামেরার ব্যবহার বাড়ায় তুলনামূলক বেশি ধারণক্ষমতার এসডি কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। কারণ এ প্রতিষ্ঠানগুলোর তৈরি মাঝারি মানের ক্যামেরাগুলোতেও এখন ব্যবহার করা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর।

No comments:

Post a Comment