Wednesday, September 28, 2016

করাচির আকাশে কম উচ্চতায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা

সন্ত্রাস দমন ও শান্তি প্রসঙ্গে দিল্লির চাপের মুখে করাচির আকাশসীমায় কম উচ্চতার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ দিয়েছে নওয়াজ শরিফের সরকার। এনডিটিভি জানিয়েছে, গুজরাট ও রাজস্থানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া করাচির আকাশে নিু উচ্চতার বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। বিমানচালকদের উদ্দেশে সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে,
‘প্রক্রিয়াগত কারণে করাচি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ভূপৃষ্ঠ থেকে ৩৩ হাজার ফুট উচ্চতার ফ্লাইট লেভেলে সব বিমান উড্ডয়ন বন্ধ রাখা হচ্ছে।’ পাক প্রশাসনের এই নির্দেশের আওতায় পড়ছে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মধ্য ও উত্তরপূর্ব ভারতের একাধিক বিমানপথ। করাচির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই পথের বিমানগুলোকে ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩৩ হাজার ফুট উচ্চতা বজায় রাখতে হবে। এই রুটের বেশ কয়েকটি বিমান ভারতে প্রবেশ করার আগে করাচি ও আহমেদাবাদ আকাশসীমা অতিক্রম করে।

No comments:

Post a Comment