রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দাবি করেছেন, কর পরিশোধ না করা তাকে ‘স্মার্ট’ করেছে। প্রথম
প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে উত্তপ্ত
বাক্য বিনিময়ের সময় এ দাবি করেন তিনি। বিতর্কে ট্রাম্প নিজের আয়কর বিবরণী
প্রকাশ না করার পক্ষে অবস্থান নিতে গিয়ে এ দাবি করেন। হিলারির শিবিরের
তীব্র সমালোচনা সত্ত্বেও ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করছেন না। হিলারি
ক্লিনটন ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বিতর্কের সঞ্চালককে বলেন, আপনার জিজ্ঞেস
করা উচিত, কেন তিনি আয়কর বিবরণী প্রকাশ করছেন না। আমি মনে করি অনেকগুলো
কারণ রয়েছে। প্রথমত হয়ত নিজেকে যত ধনী দাবি করেন তা নন।’
হিলারি বলেন, ‘দ্বিতীয়ত, হয়ত তিনি নিজেকে যত দাতা মনে করেন আসলে তা নন। তৃতীয়ত, তিনি যত ব্যবসায় জড়িত তা আমরা জানি না। কিন্তু আমরা জেনেছি তিনি ওয়াল স্ট্রিট ও বিদেশী ব্যাংক তার কাছে ৬৫ কোটি ডলার পাওনা আছে। অথবা তিনি চান না, আমেরিকার মানুষ জানুক যে গত কয়েক বছর ধরে তিনি কোনো কর পরিশোধ করেননি। এটা তিনি কয়েক বছর ধরেই করে আসছেন। যখন তিনি ক্যাসিনোর একটি লাইসেন্স পাওয়ার চেষ্টা করেন তখন কর্তৃপক্ষ দেখতে পায় তিনি কোনো কর পরিশোধ করেননি...।
এ সময় হিলারির কথার মাঝেই ট্রাম্প বলেন, ‘এটা (কর পরিশোধ না করা) আমাকে স্মার্ট করেছে’। এরপর ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ না করার পক্ষে তার অবস্থান পুনরায় তুলে ধরেন। তিনি জানান, বিষয়টি বর্তমানে নিরীক্ষাধীন আছে। অডিট শেষ হলেই তা প্রকাশ করা হবে। হিলারির মন্তব্য আয়কর বিবরণী প্রকাশ না করা সন্দেহজনক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার আইনজীবীদের মতের বিপক্ষে গিয়ে আমি আয়কর বিবরণী প্রকাশ করব তখনই, যখন হিলারি তার ডিলেট করা ৩৩ হাজার ই-মেইল প্রকাশ করবেন।’ দ্য ইন্ডিপেন্ডেন্ট।

No comments:
Post a Comment