Wednesday, September 28, 2016

শেষ হলো অনলাইন লেনদেন নিরাপত্তা নিয়ে সেমিনার

অনলাইনে নিরাপদ লেনদেন ব্যবস্থা নিয়ে সিটিও ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) এবং ভিসার সহযোগিতায় ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর বিআইবিএম মিলনায়তনে ব্যাংকার ও শিক্ষাবিদদের জন্য দুই দিনের এই সেমিনারের আয়োজন করা হয়।
সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে প্রধান অন্তরায় অনলাইন লেনদেনের নিরাপত্তা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিসার ভারত ও দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ঝুঁকি কর্মকর্তা শিবকুমার শ্রীরামান। এ সময় তিনি অনলাইন লেনদেন এবং ব্যাংক কার্ড ব্যবহারের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির সমাধানের উপায়গুলো ব্যাখ্যা করেন।
সেমিনারের দ্বিতীয় অংশে তপন কান্তি সরকারের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেবদুলাল রায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তথ্যপ্রযুক্তিপ্রধান মনিতুর রহমান, সিটিও ফোরামের সাধারণ সম্পাদক ইজাজুল হক, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এবং ডেটা এজের চেয়ারম্যান নুর এ আলম।

No comments:

Post a Comment