![]() |
| লিসা হেইডন |
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড
অভিনেত্রী ও মডেল লিসা হেইডন। হবু বর ডিনো লালভানি। এক বছর ধরে প্রেম
করছেন দুজনে। মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রেমিক ডিনোর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি
প্রকাশ করেন লিসা। সেই ছবির ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, ‘তাঁকে বিয়ে
করছি।’
তবে ডিনোর গলায় লিসা কবে মালা পরাচ্ছেন, তা এখনো জানা যায়নি। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডিনো যুক্তরাজ্যের একটি টেলিকম কোম্পানির চেয়ারম্যান। লন্ডনের একটি অনুষ্ঠানে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল লিসা-ডিনোকে।
ভারতের প্রথম সারির মডেল লিসা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইদানীং বলিউডেও অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। তাঁকে সর্বশেষ দেখা গেছে সাজিদ নাদিয়াদওয়ালার হাউসফুল ৩ ছবিতে। এ ছাড়া কুইন, আয়শাসহ বেশ কিছু ছবিতে তিনি সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

No comments:
Post a Comment