নিজস্ব
প্রতিবেদক: কক্সবাজার সদরের ঈদগাঁওতে ইয়াবা ও চোলাই মদসহ ৪ মাদক
ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৪ ও ৫ সেপ্টেম্বর পৃথক অভিযানে তাদেরকে আটক
করা হয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহমদ ও এএসআই আমিরুলের
নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এদের আটক
করেন। আটককৃতরা হল জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মৃত ইউনুুছের ছেলে ইয়াবা
ব্যবসায়ী সোহেল, দরগাহ পাড়া এলাকার জাফর আলমের পুত্র ছালেখ্যা, মাদক
ব্যবসায়ী মনছুর, জালালাবাদ হিন্দু পাড়া এলাকার মাদক ব্যবসায়ী সমীরকে আটক
করা হয়। এলাকার লোকজন জানান, চুনোপুটি ব্যবসায়ীদের আটকের খবরে রাঘববোয়ালরা
প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আটক করছে না। সচেতন মহলের দাবী চিহ্নিত ইয়াবা
সম্রাটদের তালিকা করে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক। পুলিশ তদন্ত
কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট
ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment