সাকিব
আল হাসানের জোড়া ধাক্কা তখন প্রায় কাটিয়ে উঠতে চলেছে আফগানিস্তান। ৪৫
রানের জুটিতে উইকেটে জমে বসেছিলেন হাসমতউল্লাহ শহীদি-মোহাম্মদ শেহজাদ।
চতুর্দশ ওভারে হঠাৎই অভিষিক্ত মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দিলেন
অধিনায়ক। নিজের প্রথম বলটি যে খুব আহামরি করলেন তা-ও না। সোজা বল, সেটিই
খেলতে পারলেন না শহীদি, এলবিডব্লু।
ওয়ানডেতে
নিজের প্রথম বলেই উইকেট পেয়ে গেলেন মোসাদ্দেক! ব্যাটিংয়ে মান বাঁচানোর পর
বোলিং করতে এসেই ইতিহাস! বাংলাদেশের হয়ে এমন কীর্তি যে করে দেখাতে পারেননি
কেউ। ওয়ানডেতে এমন কীর্তি অবশ্য ১৯৭২ সালেই করে দেখিয়েছেন ইংল্যান্ডের জিওফ
আরনল্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে মোট ২৪ জনের আছে এমন কীর্তি।
এঁদের মধ্যে ২০ জনই কীর্তিটি গড়েছেন ওয়ানডে অভিষেকে।

No comments:
Post a Comment