Thursday, September 22, 2016

আমি তো ভাবছি শটটি ভালোই হয়েছে

বাপ্পী গেছেন দুই কিলোমিটার
পথ, তবু এনজি হয়েছে শট
বছর দেড়েক আগের কথা। ঘটনাটি আই ডোন্ট কেয়ার ছবির সেটের। দৃশ্যটি ছিল অ্যাকশনের। শুটিং চলছিল সাভারের ট্যানারি এলাকায়। দৃশ্যটি এমন—একজন ফাইটারের বোমা ফাটানোর শব্দে ঘোড়া আমাকে নিয়ে দৌড় শুরু করবে। সবকিছু ঠিকঠাক। প্রস্তুত হয়ে ঘোড়ার পিঠে বসে আছি আমি। পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে ফাইটার বোমা ফাটালে আমাকে নিয়ে ঘোড়া দৌড় শুরু করে। আগুনের কুণ্ডলীসহ বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে ঘোড়া দৌড়াচ্ছে। একপর্যায়ে সেটের সীমানা পার হয়েও দৌড়াচ্ছে ঘোড়া। আর থামে না।
কোনোমতে লাগাম ধরে ঘোড়াকে থামানো হলো। ততক্ষণে স্পট থেকে তাও প্রায় দুই কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। আমি তো ভাবছি শটটি ভালোই হয়েছে। কিন্তু স্পটে ফিরে আসার পর পরিচালক আমাকে বললেন, ‘শট এনজি। আবার করতে হবে।’ আমি অবাক। পরে পরিচালক জানালেন, শটটি নেওয়ার সময় ক্যামেরার রোলই দেওয়া হয়নি। ওই দিন আর দৃশ্যটি করতে পারিনি। কারণ আগুনের কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রম করার সময় আমার হাত পুড়ে গিয়েছিল। পরের দিন দৃশ্যটি ধারণ করা হয়।
অনুলিখন: শফিক আল মামুন

No comments:

Post a Comment