![]() |
| ডাগ আউটে জিদানের হতাশা। কাল ন্যু ক্যাম্পে। ছবি-এএফপি। |
এমন সুযোগ আবার কবে আসে! অথচ সেই সুযোগটাই
কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে পেরিয়ে লা লিগায় টানা
সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা শুধুই নিজেদের করে নিতে পারল না জিনেদিন
জিদানের দল। কাল নিজেদের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে থামল
রিয়ালের টানা ১৬ ম্যাচের জয়রথ। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে টানা
১৬ ম্যাচ জিতেছিল বার্সেলোনাও। আগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ
বেলকে ছাড়াই এসপানিওলের বিপক্ষে দুর্দান্ত খেলে বার্সার সেই রেকর্ডে ভাগ
বসিয়েছিল রিয়াল। কাল রোনালদো ফিরলেন, সঙ্গে বেলও। ফর্মে থাকা বেনজেমাকে
নিয়ে পুরো শক্তির আক্রমণভাগই পেলেন জিদান। কিন্তু তারপরও ন্যু ক্যাম্পে এত
বিবর্ণ রিয়াল! বিশেষ করে প্রথমার্ধে তো একেবারেই সাদামাটা খেলেছে ইউরোপের
চ্যাম্পিয়নরা। এই সুযোগেই রিয়ালকে চেপে ধরে ভিয়ারিয়াল। তবে গোলটা পায়
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। ডি-বক্সের মধ্যে আক্রমণ ঠেকাতে গিয়ে হাত
দিয়ে বল ঠেকান রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস, পেনাল্টি পায় ভিয়ারিয়াল।
গোল করে দলকে এগিয়ে দেন দলের স্প্যানিশ মিডফিল্ডার ব্রুনো।
সমতা ফেরাতে রিয়ালকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে অধিনায়ক রামোসই ম্যাচে ফেরান রিয়ালকে। দ্বিতীয়ার্ধটা রিয়াল খেলেছে দাপটের সঙ্গেই। কিন্তু জয়সূচক গোলটা আর পাওয়া হয়নি। বিশেষ করে রোনালদো ও বেল নিজেদের তুলনায় ছিলেন একেবারেই নিষ্প্রভ। ৭২ মিনিটে বেলের বদলে ভাসকেজ আর ৭৭ মিনিটে বেনজেমার বদলে মোরাতাকে নামিয়ে চেষ্টা করেছিলেন জিদান। কিন্তু ভিয়ারিয়ালের প্রতিরোধ ভাঙেনি তাতে। আগের ম্যাচে যিনি দলের প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন, সেই জিদানই কাল তাঁর খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ। সেটি বললেনও সরাসরি, ‘প্রতিদিন তো আর আপনি শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতবেন না। আজ আমরা প্রথমার্ধটা এত বাজে খেলেছি। আর এমন না যে এ রকম এই প্রথমই হলো। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’ ড্র করে পয়েন্ট হারালেও লা লিগার শীর্ষস্থানটা অবশ্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে সেভিয়া, ১০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

No comments:
Post a Comment