জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির 'ই'
ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার। এদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ে ক্যম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার 'ই' ইউনিটের
১২০টি আসনের (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ এবং নাট্যকলা বিভাগ-৪০)
বিপরীতে দুই হাজার ২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। সে হিসেবে
প্রতি আসনের বিপরীতে প্রায় ১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন
করেছে। এদিকে শুক্রবার 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসসহ রাজধানীর
১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অপ্রীতিকর
কোনো ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছেন বলে দাবি করেছেন
বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এবার 'বি' ইউনিটের ৬৭০টি
আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। প্রতি
আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রায় ৫৪ জন। ভর্তি পরীক্ষা চলাকালে এক সংবাদ
সম্মেলনে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যদি কেউ প্রশ্নপত্র ফাঁসের
চেষ্টা করে তবে সেটি হবে ব্যর্থ প্রচেষ্টা। 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার
ফলাফল ৩-৪ মধ্যে প্রকাশ করা হবে। 'বি' ইউনিটের ফলাফল ও 'ই' ইউনিটের ভর্তি
পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে
(www.admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

No comments:
Post a Comment