Wednesday, September 14, 2016

কানাডার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ১৫ ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শেখ হাসিনা উত্তর আমেরিকার দুটি দেশ সফরের উদ্দেশে বুধবারসকালে ঢাকা ত্যাগ করেন।
লন্ডনে ২২ ঘন্টা যাত্রাবিরতির পর তিনি এয়ার কানাডার একটি ফ্লাইটে কানাডার মন্ট্রিলের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
কানাডায় ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগ দেবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে নিউইয়র্ক যাবেন।
তিনি ১১ দিন কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:

Post a Comment