বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন
মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। ২০১৫ সালের
প্রথম দিকে দারুসসালাম এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করেন
পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বিশেষ ক্ষমতা আইনে বেগম খালেদা জিয়ার
বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।
মামলায়
বেগম খালেদা জিয়া ও আমানউল্লাহ আমানসহ চার জন জামিনে রয়েছেন। অপর আসামিরা
পলাতক রয়েছেন। মামলাগুলোতে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,
সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লা আমান, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু,
মীর সরাফত আলী সফু, সৈয়েদা আশিফা আশরাফি পাপিয়াসহ ৩১ জনকে আসামি করা
হয়েছে।

No comments:
Post a Comment