চট্টগ্রামের
এতিহ্যবাহী মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বহদ্দারহাট শাখার উদ্যোগে গত
০৩ সেপ্টেম্বর সকাল ১০ র্যালী, মাননীয় জেলা প্রশাসকের আয়োজনে চট্টগ্রাম
ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউটে অনুষ্ঠিত "জঙ্গিবাদ রুখবেই তারুণ্য" অনুষ্ঠানে যোগদেন
ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী এরপর দুপুর ২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ ড. লায়ন মোঃ সানাউল্লাহ
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল
হাসান নিজামী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি
ইতিহাস গবেষক সোহেল মুহ্ম্মাদ ফখরুদ-দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মেরন সান স্কুল এন্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, উপাধ্যক্ষ
মোহাম্মদ সালেহ উদ্দিন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রাজেশ
কান্তি পাল, মেরন সান স্কুল এন্ড কলেজের এক কিলোমিটার শাখার ভারপ্রাপ্ত
উপাধ্যক্ষ শিহাব উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান, কবি
নাজমুল, উৎপল পাল প্রমূখ। বক্তরা বলেন বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।
তরুণদের জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ তাদেরকে ভূল বুঝিয়ে
ইসলামের নামে অপব্যখ্যা করে এইসব সন্ত্রাসী কর্মকান্ডের দিকে নিয়ে যাচ্ছে।
ইসলাম শান্তির ধর্ম ও এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই। এবং অভিভাবক, শিক্ষক
ও সচেতন নাগরিকদের উদ্দেশ্যে বলেন সরকার কে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী
কার্যকলাপ আন্তরিকভাবে সহযোগিতা পূর্বক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ়
প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment