Saturday, September 3, 2016

‌'‌মার্জনা চাইবেন না মীর কাসেম আলী'

মীর কাসেম আলী'
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির মার্জনা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার নাসির আহমেদ জানান, শুক্রবার দুপুরের পর কারা কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে মার্জনা চাওয়ার ব্যাপারে তৃতীয়বারের মতো মীর কাসেমের কাছে সিদ্ধান্ত জানতে চায়।
তিনি মার্জনা চাইবেন না বলে জানিয়ে দেন কারা কর্তৃপক্ষকে। এখন চলছে দণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার তার কাছে মার্জনার ব্যাপারে জানতে চাইলে মীর কাসেম ভেবে চিন্তে জানানোর কথা বলে কারা কর্তৃপক্ষের কাছে সময় চান।

No comments:

Post a Comment