Saturday, September 3, 2016

এসি বিস্ফোরণ : মারা গেলেন দাদীও

পুরান ঢাকার ওয়ারীতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাতির পর দাদীও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত‌্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান,
পারুল আক্তার নামে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ২৮ অগাস্ট পারুল নাতি ফাহিম শিকদারের (১৪) মৃত‌্যু হয় ঢাকা মেডিকেলে। ২৭ অগাস্ট ভোরে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বিস্ফোরিত হয়ে দগ্ধ হন দাদী-নাতি।

No comments:

Post a Comment