Thursday, September 8, 2016

৪৯,৫৪৫ হজযাত্রীকে জেদ্দায় নিয়ে গেছে বিমান

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ বছর দেশের মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রীর মধ্যে প্রায় অধের্ক বহন করে সৌদি নগরী জেদ্দায় নিয়েছে। সরকারি সূত্র আজ এ খবর জানায়। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একজন মুখপাত্র সাঙবাদিকদের জানান, এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫৮ হজ করতে সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ হাজার ৫৪৫ জনকে পরিবহন করেছে। বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার খান মুশাররফ হোসেন আরো বলেন, বিমান এ বছর সফলভাবে ঢাকা থেকে হজ যাত্রীদের নিধার্রিত ফ্লাইটে জেদ্দায় পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, পবিত্র হজ শেষে হাজীদের নিয়ে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেদ্দা থেকে ঢাকা আসবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। বাকি ৯৫ হাজার ৬১৪ জন হজযাত্রী হজ এজেন্সির সহায়তায় বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছেন। এ বছর বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং সৌদি এয়ার লাইন্স ৯৫ হাজার ৬১৪ জন হজযাত্রী বহনকারী ১৪৪ বিজি এবং ১৫৫এসভিসহ ২৯৯ ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ১১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment