![]() |
| উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল আতশবাজি |
প্যারালিম্পিক কমিউনিটির কর্মচাঞ্চল্যের প্রতিফলন ঘটাতে চেয়েছেন আয়োজকেরা কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ। গত ৩২ বছরের মধ্যে এই প্রথম কোন আইওসি প্রেসিডেন্ট প্যারালিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন না। এর আগে রাশিয়াকে এই আসর থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কিন্তু বেলারুশের একজন সদস্য উদ্বোধনী প্যারেডে হাঁটার সময় রাশিয়ার একটি পতাকা তুলে প্রদর্শন করলে, কর্তৃপক্ষ পতাকাটি জব্দ করে। আইপিসি বলেছে, কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে অপরাধীকে তারা খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে, একই দিনে রাশিয়ার মস্কোতে উদ্বোধন হয়েছে অলটারনেটিভ প্যারালিম্পিক এর আসর। এই আসরের বিভিন্ন ইভেন্টে দুই দিনে প্রায় ১৬৩ জন এ্যাথলিট-এর অংশ নেবার কথা রয়েছে।

No comments:
Post a Comment