Tuesday, September 27, 2016

চলে গেলেন সৈয়দ শামসুল হক

ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। লন্ডনে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে এসেছিলেন সৈয়দ শামসুল হক। দেশে ফিরে তিনি ভর্তি হন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে যান তাকে। ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ অভিধা পান তিনি। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সৈয়দ হকের মৃত্যুতে দেশের শিল্প সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment