ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও)
মাধ্যমে বিজ্ঞানীরা সৌরজগতের একেবারে কাছের একটি তারার কক্ষপথে পৃথিবীর মতো
দেখতে একটি গ্রহ আবিস্কার করেছেন। তারা বলছেন, ‘সবকিছু ছেড়ে-ছুঁড়ে প্যাকিং
করতে শুরু করুন পৃথিবীর মতোই আরেক গ্রহে যেতে।’ এটা বিজ্ঞানীদের যেমন
অনুসন্ধিৎসু করে তুলছে তেমনি তারা কিছুটা উত্তেজিতও হয়েছেন, পৃথিবীর বাইরে
পৃথিবীর মতো দেখতে আরেকটি গ্রহে পৃথিবীর মতো দৃশ্য দেখতে পেয়েছেন। সূর্যের
কাছাকাছি একটি তারকা কক্ষপথে গ্রহটি ঘুরছে। আপাতত গ্রহটির নাম দেয়া
হয়েছে ‘প্রক্সিমা বি’।
‘প্রক্সিমা বি’ পৃথিবীর চেয়ে ১.৩ গুণ বড়। শিলাময়
পর্বতের মতো এই গ্রহে তরল পানিতে ভর্তি বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর সাথে মিল ছাড়াও এটা সূর্যের পাশের আরেকটি তারা ‘প্রক্সিমা
সেঞ্চুরি’কে কেন্দ্র করে ঘুরছে। বিজ্ঞানীরা এখনো নির্ধারণ করতে পারেননি,
গ্রহটিতে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে কিনা যা বেঁচে থাকার জন্য
গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন, প্রক্সিমা ‘বি গ্রহটি’ পর্যবেক্ষণের জন্য
সূক্ষ্ম ছবি তোলা প্রয়োজন, এর অনুগুলোর বিশ্লেষণ করা দরকার। দুর্ভাগ্য
হলো, এমন প্রযুক্তি এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছে নেই।
No comments:
Post a Comment