অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া
সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নেবে বরিশাল
বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ
স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন
সিদ্দিকের দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল
বিশ্ববিদ্যালয়ের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম ইমামুল হক, কোষাধ্যক্ষ ড. এ কে এম মাহবুব হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সাল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্যসহ ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ২০১৬। বিস্তারিত বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

No comments:
Post a Comment