Wednesday, September 28, 2016

মিরপুরে সাকিবের ‘১০০’ উইকেট

একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম বোলার হিসেবে একশোতম উইকেট শিকার করেন সাকিব। দ্বিতীয় অবস্থানে আছেন রঙিন পোষাকের অধিনায়ক মাশরাফি। তার উইকেট সংখ্যা ৭৭টি। তৃতীয় অবস্থানে বেশকিছুদিন ধরে নির্বাচকদের কাছ থেকে উপেক্ষিত হয়ে থাকা আব্দুর রাজ্জাক। তার উইকেট সংখ্যা ৭৫টি।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে ১০ ওভার বোলিং করে এদিন ৪৭ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। শুরুটা করেছিলেন দুই ওপেনার নওরোজ মঙ্গলকে ফিরিয়ে। সাকিব আল হাসান চতুর্থ ওভারে নওরোজকে খেলতে প্রলুদ্ধ করেন। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি আফগান এই ওপেনার। তাইজুলের হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে রহমহত শাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান।
শেষটা করেন রশিদ খানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। এর মাঝে নিয়েছেন ওপেনার মোহাম্মদ শাহজাদের উইকেট। বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠা শাহজাদকে ফেরান এই অলরাউন্ডার।
এই দিনে বল ছাড়া সাকিব ব্যাট হাতে খেলেছিলেন ১৭ রানের ইনিংস। আম্পায়ারের ভুলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি সাজঘরের পথ ধরেন।
এরমধ্য দিয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব। টেস্টে তার উইকেট সংখ্যা ১৪ ম্যাচে ৪৪টি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এগিয়ে পেসার আল আমিন হোসেন।
মিরপুরে শীর্ষ ১০ বোলারদের মধ্যে আটজনই বাংলাদেশের। দুই জন আছেন পাকিস্তানের। উমর গুল ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট। তাতে তার অবস্থান ৬ষ্ঠ। অন্যদিকে পাকিস্তানের ডানহাতি স্পিনার সাঈদ আজমল আছেন নবম অবস্থানে। তার উইকেট সংখ্যা ১২ ম্যাচে ২১টি।

মিরপুরে সর্বোচ্চ উইকেট শিকারি ৫ বোলার
নামদেশম্যাচউইকেটসেরা বোলিং ফিগার
সাকিব আল হাসানবাংলাদেশ৭০১০০৫/৪৭
মাশরাফি বিন মর্তুজাবাংলাদেশ৫৩৭৭৪/৪৪
আব্দুর রাজ্জাকবাংলাদেশ৫২৭৫৫/২৯
রুবেল হোসেনবাংলাদেশ৪০৫৩৬/২৬
মাহমুদউল্লাহ রিয়াদবাংলাদেশ৬৩২৯৩/৪৬


No comments:

Post a Comment