Wednesday, September 28, 2016

ওই ছাত্রীর কক্ষের তালা খোলা হয়েছে

১৬ দিন পর গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী তাসনিমুল জান্নাহর কক্ষের তালা খুলে দিয়েছে হল প্রশাসন। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তালা খুলে দেওয়ার পর উপাচার্যের আশ্বাসে তাসনিমুল গতকাল তাঁর আগের কক্ষ ৪১২-তে ফিরে গেছেন। এ সময় হলের আবাসিক শিক্ষক আয়শা সিদ্দিকাসহ হল প্রশাসনের অন্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। তাসনিমুল বলেন,
‘তালা খুলে দেওয়ার পর আজ (গতকাল) দুপুরে আমার জিনিসপত্র আগের রুমে ফিরিয়ে নিয়েছি।’ হলের প্রচলিত নিয়ম উপেক্ষা করে বি ব্লকের ৪২৩ নম্বর এক আসনবিশিষ্ট কক্ষটি বাংলা বিভাগের স্নাতকের এক ছাত্রীকে বরাদ্দ দেয় হল প্রশাসন। এর প্রতিবাদ জানিয়ে হলের অন্য জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ২ সেপ্টেম্বর ওই কক্ষে ওঠেন তাসনিমুল। কিন্তু ঈদের ছুটিতে ১০ সেপ্টেম্বর ওই কক্ষে তালা ঝুলিয়ে দেয় হল প্রশাসন।

No comments:

Post a Comment