Thursday, October 27, 2016

ভারতের প্রতিরক্ষা নথি চুরি, পাক কূটনীতিক আটক

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত নথি চুরির অভিযোগে দেশটিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। দিল্লি থেকে মোহাম্মদ আকতারকে (৩৫) আটকের পর বৃহস্পতিবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একই সঙ্গে তাকে দেশের গোপন নথি সরবরাহের অভিযোগে রাজস্থান থেকে পুলিশ মাওলানা রমজান ও সুবাস জানগীর নামে দুই ব্যক্তিকে আটক করেছে। খবর এনডিটিভি, ডন অনলাইনের।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার ভারতে মোহাম্মদ আকতারকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ সোরাপ টুইটবার্তায় বলেছেন, 'এ ঘটনায় ওই কূটনীতিককে অবাঞ্চিত করা হয়েছে। আর পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।' গতবছর পাকিস্তানের চর হিসেবে কাজ করা ৫ ব্যক্তিকে আটকের পর থেকেই পাকিস্তানি কূটনীতিকের ওপর কড়া নজর রেখে আসছিল ভারতের গোয়েন্দারা। গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহতরে ঘটনায় দু'দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে গত ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত এ হামলার জবাব দেয়।

No comments:

Post a Comment