Monday, October 24, 2016

পর্যটন কেন্দ্রের উন্নতির দিকে লক্ষ্য রাখা উচিত -চট্টগ্রাম প্রেস ক্লাবে বন ও পরিবেশ মন্ত্রী

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল প্রেস ক্লাবে
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবু মোহাম্মদ
ফারুকীর সম্মাননা (মরণোত্তর) তুলে দেন- সুপ্রভাত
চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোর উন্নতির দিকে লক্ষ্য রাখা উচিত বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত গুণিজন, কৃতী সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে অনেক পর্যটন কেন্দ্র আছে। রাঙামাটি, বান্দরবান এসব অনেক সুন্দর জায়গা। এসবের দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। আমাদের সময়ে রাঙামাটি, বান্দরবান চলাচলের রাস্তা ইটের ছিল। এখন সেই রাস্তা পাকা হয়েছে। শুধু এটুকুই। এর বেশি উন্নতি হয়নি।’
চট্টগ্রামের গুণী, কৃতী সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দিতে গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল আইয়ের ব্যুরো চিফ চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার।
সংবর্ধনা অনুষ্ঠানে মরণোত্তর পুরস্কার পান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গুণী রাজনীতিক ও লেখক মিয়া আবু মোহাম্মদ ফারুকী। এছাড়া বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম ও অধ্যাপক ডা. রবিউল হোসেনকে গুণিজন হিসেবে সংবর্ধিত করা হয়। দৈনিক নয়া বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল্লাহ-আল-সগীরকে কৃতী সাংবাদিক হিসেবে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা পান নাসিরুদ্দিন চৌধুরী, অঞ্জন কুমার সেন, এস. এম. আতিকুর রহমান ও মো. নূর সুলতান কুতুবী।
অনুষ্ঠানে উপসি’ত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মিয়া আবু মোহাম্মদ ফারুকীর ছেলে খ্যাতিমান আলোকচিত্রী শোয়েব ফারুকী, সংবর্ধিত গুণিজন ও কৃতী সাংবাদিকসহ আরো অনেকে।
>>>দৈনিক সুপ্রভাত বাংলাদেশ

No comments:

Post a Comment