উপমহাদেশের
স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক, সাহিত্যিক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান
ইসলামাবাদীর ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কদম মোবারক মুসলিম এতিমখানা
কার্যকারী পরিষদের উদ্যোগে ২৪ অক্টোবর কদম মোবারক মসজিদ মাঠ প্রাঙ্গণে
প্রথম পর্বে বাদে ফজর খতমে কোরান, মিলাদ মাহফিল, জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও
মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় দ্বিতীয় পর্বে আলোচনা সভায় এ এম এস ইসলামাবাদী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন।
অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুরুল আমিন চৌধুরী, দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ ড. মঈন উদ্দিন আহমদ খান, কবি ও লেখক অভিক ওসমান, কদম মোবারক মুসলিম এতিমখানা তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম, কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী প্রমুখ।
সৈয়দ এম মোরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেয়র বলেন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসে স্বাধীনতাকামী প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। তিনি কর্ম, দেশপ্রেম, মানবপ্রেমের উদাহরণ হয়ে আজীবন বেঁচে থাকবেন মানবসভ্যতার ইতিহাসে।
তিনি শিক্ষাকে প্রত্যেক মানবজাতির নিকট পৌঁছাতে বারবার চেষ্টা করে গেছেন। নারীশিক্ষাকে এগিয়ে নিতে মুসলিম নারীসমাজকে আত্মসচেতন করেন। তিনি এতিমদের অস্তিত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন, যার বাস্তব দৃষ্টান্ত হিসেবে তিনি প্রতিষ্ঠা করে গেছেন কদম মোবারক মুসলিম এতিমখানা।
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবন ও দেশ গড়ার ক্ষেত্রে যে আদর্শ ও কর্ম রেখে গেছেন তা অনুসরণ করা প্রত্যেক সচেতন নাগরিকের জন্য অপরিহার্য।

>>>বিজ্ঞপ্তি by দৈনিক সুপ্রভাত বাংলাদেশ

No comments:
Post a Comment