এবার নিষিদ্ধ প্রেমের গল্পে যোগ হচ্ছেন
আইটেমকন্যা বিপাশা কবির। বেশ কয়েকদিন আগে ছবিটির পরিচালক রুবেল আনুশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আইটেমকন্যার ছবি পোস্ট করে লিখেছেন ‘আসছে নতুন
চমক’। এর কিছুদিন পরই জানা গেল ছবিটির নাম আর আগেরটা থাকছে না। নিষিদ্ধ প্রেমের গল্পের পরিবর্তে নাম রাখা হচ্ছে ‘প্রেমকাহন’ নামে।
এ বিষয়ে রুবেল আনুশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিষিদ্ধ প্রেমের
গল্প নামটি বদলে প্রেমকাহন রেখেছি। ছবিতে নতুন চমক হিসেবে যোগ হচ্ছেন
বিপাশা। দর্শকরা তাকে নতুন একটি চরিত্রে দেখতে পাবেন।’
কিছুদিন আগে এ ছবিটি
নিয়ে নায়িকা শিমলার সঙ্গে ঝামেলা হয়। শেষের দিকে কয়েকটি দৃশ্যের শুটিং
থেকে তাকে বাদও দেয়া হয়েছিল। পরবর্তীকালে বিষয়টি মীমাংসাসাপেক্ষে ছবির
শুটিং শেষ করা হয়। কিন্তু শুটিং শেষ হওয়ার পরও আবার নতুন করে বিপাশা কবিরকে
কেন ছবিতে যুক্ত করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘ছবির
গল্পে কিছুটা রদবদল করেছি। দর্শক চাহিদা মাথায় রেখেই একটি নতুন চরিত্র যোগ
করেছি। আমার বিশ্বাস এতে ছবির সৌন্দর্য আরও বাড়বে।’ চলতি মাসের শেষদিকে বদলি নাম ‘প্রেম কাহন’-এর নতুন এ অংশের শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটি আসছে বৈশাখে মুক্তি দেয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়।

No comments:
Post a Comment