Monday, October 24, 2016

ধোনি-কোহলির কাছে বিপর্যস্ত নিউজিল্যান্ড

রস টেলর যদি পঞ্চম ওভারে কোহলির ক্যাচটা নিতে পারতেন, ভারত কী এত সহজে জয় পেত? কোহলি তখন ছয় রানে। ম্যাচ শেষে তার নামের পাশে লেখা হল ১৫৪ নটআউট। ম্যাচসেরার পুরস্কার নিতে ভারতের এই তারকা ব্যাটসম্যান স্বীকার করতে হননি যে, ভাগ্য তাকে সহায়তা করেছে। বিরাট কোহলির ২৬তম ওয়ানডে শতক এবং অধিনায়ক এমএস ধোনির ৮০ রানের ইনিংসের কল্যাণে ভারত সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ধোনি তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওডিআইতে ৯০০০ পূর্ণ করলেন। রোববার মোহালিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওডিআইতে ভারত (২৮৯/৩) নিউজিল্যান্ডকে (২৮৫/১০) টপকে যায় ১০ বল বাকি থাকতে। বিফলে যায় দুই কিউই ব্যাটসম্যান লাথাম (৬১) ও নিশামের (৫৭) ফিফটি। ছয় উইকেট নিজেদের মধ্যে সমান ভাগাভাগি করে নেন দুই যাদব- উমেশ ও কেদার। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-১-এ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৮৫/১০, ৪৯.৪ ওভারে (গাপটিল ২৭, লাথাম ৬১, উইলিয়ামসন ২২, রস টেলর ৪৪, নিশাম ৫৭, হেনরি ৩৯*। উমেশ যাদব ৩/৭৫, বুমরাহ ২/৫২, কেদার যাদব ৩/২৯, অমিত মিশ্র ২/৪৬)।
ভারত ২৮৯/৩, ৪৮.২ ওভারে (রোহিত শর্মা ১৩, বিরাট কোহলি ১৫৪*, এমএস ধোনি ৮০, মনীশ পান্ডে ২৮*। হেনরি ২/৫৬, সাউদি ১/৫৫)।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : বিরাট কোহলি (ভারত)।

No comments:

Post a Comment