ঢাকা
টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। সর্বশেষ
বাংলাদেশের সংগ্রহ ২৬৮/৭। শুভাগম হোম ১৫ রানে ক্রিজে আছেন। সকালে দু'জনে
দেখেশুনে শুরু করেন। অবশ্য এরই মধ্যে ব্যক্তিগত ৬৭ রানে জীবন পান ইমরুল
কায়েস। জাফর আনসারির বলে লেগ-স্লিপে তার ক্যাচ ছেড়েছেন ইংলিশ দলপতি
অ্যালিস্টার কুক। কিন্তু সেটিকে তিনি আর বেশি দূর টেনে নিতে পারেননি। দলীয়
২০০ রানে জাফর আনসারির বলে লেগ বিফোর হন তিনি ৭৮ রান করে।
এরপর
পুরোনো চেহারায় ফেরে টাইগাররা। একে একে ফিরে গেছেন সাকিব আল হাসান,
মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এর মধ্যে সাব্বির মধ্যাহ্ন বিরতির ঠিক আগে
আদিল রশিদের ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়েছেন। এরআগে মেহেদী হাসান মিরাজের
ঘূর্ণিতে ২৪৪ রানে সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে। ২৪ রানের লিড
পায় কুকরা। জবাবে মুশফিকরা দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের লিড নিয়ে দিনশেষ করে।
তামিম ইকবালের শতক এবং মুমিনুলের অর্ধশতকের পরেও প্রথম ইনিংসে বাংলাদেশ
করেছে ২২০ রান।

No comments:
Post a Comment