রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী
ধর্ষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
(ঢামেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই শিশু ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
শনিবার রাতে শিশুটিকে তার বাবা হাসপাতালে নিয়ে আসে। তার চিকিৎসা চলছে।
শিশুটির বাবার অভিযোগ, শনিবার রাত ৮টার দিকে ক্ষমতাসনী দলের স্থানীয় এক
নেতার ভাই তার শিশু কন্যাকে তুলে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাটারা থানার অফিসার ইনচার্জ
নুরুল মুত্তাকিম শিশুটির ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি
অভিযুক্ত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানাননি। ওসি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

No comments:
Post a Comment