Sunday, October 2, 2016

বাংলাদেশ–আফগানিস্তান

সময়ের হিসাবে সবচেয়ে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের হয়ে আবার ওয়ানডে খেললেন মোশাররফ হোসেন। এই বাঁহাতি স্পিনার ৮ বছর ২০১ দিন পর ফিরলেন দলে। মোশাররফ পেছনে ফেলেছেন ফারুক আহমেদকে। ১৯৯০ সালের পর ১৯৯৯ সালে আবার ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক। মাঝে কেটে গিয়েছিল ৮ বছর ১৪৪ দিন। ৩৪ বছর ২০০৭ সালে মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশারের বিদায়ের পর বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে খেললেন মোশাররফ হোসেন (৩৪ বছর ৩১৬ দিন)।
১৪৫ ম্যাচের হিসাবেও সবচেয়ে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ দলে ফিরলেন মোশাররফ। ১৪৫টি ওয়ানডে মিস করেছেন মোশাররফ। এর আগে ২০১০ সালে ১৩১ ম্যাচ বাইরে থাকার পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছিলেন ফয়সাল হোসেন। ২৭৯ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। পেছনে পড়ল ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরার ২৬৭।
১০০ শেরেবাংলা স্টেডিয়ামে কাল ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন সাকিব আল হাসান। শেরেবাংলায় এ ছাড়া এক শর বেশি ম্যাচ খেলেছেন শুধু মুশফিকুর রহিম (১০৮)। ৭–৫ তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তামিম ইকবালের। কাল সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের ওপেনার। এই সাত সেঞ্চুরির পাঁচটিই তামিম করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেরেবাংলায় চারটি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে দুইয়ে ভারতের বিরাট কোহলি।

No comments:

Post a Comment