যশোরের
বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার
ভোর সাড়ে পাঁচটার দিকে ওই গুদামে আগুন লাগে। বন্দরের পরিচালক নিতাই চন্দ্র
সেনের ভাষ্য, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল। এগুলোর মধ্যে প্রসাধন ও
রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল।
আগুনে
বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার পরপরই বেনাপোল ফায়ার
সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপরে ঝিকরগাছা, মনিরামপুর ও যশোর থেকে আরও ছয়টি
ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় গুদামের পাশে থাকা একটি
খালি ট্রাক পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিস বলছে, কী কারণে আগুন লেগেছে
তা জানা যায়নি।

No comments:
Post a Comment