Tuesday, October 18, 2016

মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের কাফ প্যারেডের মেকার টাওয়ারে এই ঘটনা ঘটে।খবর টাইমস অব ইন্ডিয়ার। ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ২০ তলা ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

No comments:

Post a Comment