Sunday, October 30, 2016

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প

 তিন দিনের ব্যবধানে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ইতালি। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ইতালির উমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়ার ৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০৮ কিলোমিটার গভীরে। গত বুধবার রাতেও এই শহরের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী রোমেও সে ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়।
রোববারের ভূমিকম্পে ইতালির নরসিয়া এলাকার বেশ কয়েকটি ভবন ধসে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে শহরের জনগণ আতংকে বাড়ির বাইরে বেরিয়ে আসে। খবর রয়টার্স, বিবিসির। দু'মাস আগে শক্তিশালী ভূমিকম্পে ইতালির কয়েকটি শহরের ব্যাপক ক্ষতি হয় আর তিন শতাধিক মানুষ নিহত হয়। গত আগস্টের ভূমিকম্পের চেয়েও রোববারে আঘাত হানা ভূমিকম্পর তীব্রতা বেশি। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে।

No comments:

Post a Comment