Sunday, October 30, 2016

সিরিয়া থেকেও বেশি হত্যা হচ্ছে ব্রাজিলে!

ব্রাজিলের একটি সংস্থা বলেছে, গত পাঁচ বছরে সিরিয়ায় ভয়াবহ যুদ্ধে যত লোক প্রাণ হারিয়েছেন, ব্রাজিলে গত চার বছরে তার চেয়েও বেশি মানুষ খুন হয়েছে। শুক্রবার ব্রাজিলের সিকিউরিটি ফোরাম নামের সংস্থাটি জানায়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২ লাখ ৮০ হাজার মানুষ খুন হয়েছেন। অন্যদিকে লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়,
সিরিয়ার গৃহযুদ্ধে একই সময়ে মারা গেছে ২ লাখ ৫৬ হাজার ১২৪ জন। ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ সহিংতার হার বেড়েছে। এর অন্যতম কারণ অর্থনৈতিক মন্দা ও সারা দেশে পুলিশ বাহিনীর বাজেটে কাটছাঁট। সিকিউরিটি ফোরাম ব্রাজিলে নিহতের যে সংখ্যা প্রকাশ করেছে তার মধ্যে চুরি-ডাকাতির সময় নিহতের সংখ্যাও রয়েছে। ২০১৫ সালে ব্রাজিলে ৫৮ হাজার মানুষ খুন হয়। গত বছর দেশটিতে প্রতি লাখে ২৮.৬ জন খুন হয়েছে। এএফপি।

No comments:

Post a Comment