সফরকারী ইংল্যান্ড ইনিংসে ধ্বংসলীলার আভাস
শুক্রবার শেষ বিকালে দিয়ে রেখেছিলেন টাইগার বোলাররা।শনিবার শুরুতেই তা
বাস্তবায়ন করলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরপুরে ঢাকা টেস্টের
সকালটা নিজেদের করে নিলেন দু'জন। ৩ উইকেটে দলের ৫০ রান নিয়ে শুরু করেন জো
রুট ও মঈন আলী। দলীয় ৬৪ রানে মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে ফেরান মিরাজ।
এরপর দলীয় ৬৯ রানে বেন স্টোকসকে (০) মুমিনুলের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল।
সেখান থেকে জো রুট ও জনি বেয়ারস্টো দলের হাল ধরেন। এক পর্যায়ে মনে
হচ্ছিল, এই জুটি উইকেটে থিঁতু হতে চলেছে। কিন্তু ৪৫ রানের এই জুটি আবারও
ভাঙেন মিরাজ। দলীয় ১১৪ রানে বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ শিকার
তুলে নেন তিনি। সর্বশেষ ইংল্যান্ডের সংগ্রহ ১২৪/৬। জো রুট ৪৭ এবং জাফর
আনসারি ৩ রানে ক্রিজে আছেন। বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা
পুরো হয়নি। ইংলিশরা মাত্র ১২.৩ ওভার খেলে মাঠ ছাড়ে।
তাতেই হারিয়ে বসে ৩
উইকেট।
শুক্রবার স্বাগতিকদের ২২০ রানের জবাবে খেলতে নামা ইংলিশদের প্রথম উইকেট
তুলে নেন সাকিব আল হাসান। ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট। পরে মিরাজের
শিকার হন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স। এরআগে তামিম
ইকবাল ও মুমিনুল হকের ১৭০ রানের জুটিতে ২২০ রানের সংগ্রহ গড়ে টাইগাররা।
তামিম ১০৪ ও মুমিনুল করেন ৬৬ রান। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায়
পরবর্তী সময়ে আর বড় সংগ্রহ গড়া হয়নি টাইগারদের।

No comments:
Post a Comment