Sunday, October 16, 2016

সৌম্যর ফর্মে ফেরার ইঙ্গিত

টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা হারানো সৌম্য সরকারের ফর্ম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়দিনে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ইংল্যান্ড একাদশের বিপক্ষে ধৈর্যের পরীক্ষা দিয়ে ৯৬ বলে দুটি করে চার ও ছয়ে ৩৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফেরেন। আরেক ওপেনার শাহরিয়ার নাফীসও ৭৯ বলে ৫১ রান করে অন্যদের ব্যাটিং অনুশীলনের সুযোগ দিতে রিটায়ার্ড আউট হন। বোলিংয়ে বিসিবি একাদশের মূল বোলাররা সুবিধা করতে না পারলেও ব্যাটিং অনুশীলনটা ভালো হয়েছে। ইংল্যান্ড একাদশের তিনটি উইকেটই নিয়েছেন অনিয়মিত স্পিনার সাব্বির রহমান। তবে ব্যাটিংয়ে স্বাগতিকদের অনুশীলন হল দুর্দান্ত। ৪৩.৪ ওভারে গিয়ে বিসিবি একাদশ প্রথম উইকেট হারায়। এরপর অবশ্য আরও একটি উইকেট পড়েছে। বিসিবি একাদশ ৪৪ ওভারে চার উইকেটে ১৩৬ রান করলে ম্যাচটি ড্র হয়ে যায়। এর আগে নির্ধারিত ৪৫ ওভারে চার উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড একাদশ। ভেজা আউটফিল্ডের কারণে প্রথমদিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয়দিনে তাই দু’দলই ব্যাটিং করবে ৪৫ ওভার করে এমনই সিদ্ধান্ত হয়। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৮৮ রানের সময় রিটায়ার্ড আউট হয়ে ফেরেন নাফীস। এক রান পর সৌম্য রিটায়ার্ড আউট হন।
অন্য ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনের জন্যই তাদের তুলে নেয়া হয়। ভালোই ব্যাট করছিলেন সাব্বির ও নাজমুল হাসান শান্ত। কিন্তু ৪৪তম ওভারে ৩৯ বছর বয়সী ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটির বলে সাব্বির (৩০) ও মোসাদ্দেক হোসেন (০) আউট হলে ম্যাচটি ড্র হয়। বিসিবি একাদশে বিশেষজ্ঞ স্পিনার নেই একজনও। তবে অনিয়মিত স্পিনার সাব্বির রহমানই বেশ ভুগিয়েছে ইংলিশদের। তার আগেই দারুণ এক ইনিংস খেলেছেন বেন ডাকেট। ৪৫ ওভারে চার উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড। ৫৯ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন ডাকেট। তিনটি উইকেট নিয়েছেন সাব্বির। অ্যালেক্স হেলস সফরে না আসায় টেস্টে ওপেনিংয়ে অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গী খুঁজছে ইংল্যান্ড। দুই তরুণ ডাকেট ও হাসিব হামিদের মধ্যে একজনকে বেছে নেয়ার মঞ্চ দু’দিনের প্রস্তুতি ম্যাচ দুটি। আপাতত এগিয়ে থাকলেন ডাকেট। আউটফিল্ড পুরোপুরি শুকায়নি দ্বিতীয় দিনও। প্রস্তুতির স্বার্থেই তবু শুরু হয় খেলা। বিসিবি একাদশের হয়ে একপ্রান্তে নতুন বল নেন এবাদত হোসেন। আরেকপ্রান্তে রান আপ ভেজা থাকায় মূল পেসারদের আক্রমণে আনতে পারেননি অধিনায়ক সাব্বির। নতুন বল হাতে নেন তাই সৌম্য সরকার। বেন ডাকেট মন্থর উইকেটে খেলেছেন দারুণ সব শট। ৬৩ বলে ৫৯ করার পর মাঠ ছাড়েন তিনি। হামিদ সাব্বিরের বলে আউট হওয়ার আগে ৫৬ বলে করেছেন ১৬ রান। রুটকে সাব্বির ফেরান দুই রানে। এরপর মঈন আলী উইকেটে টিকে থাকার লড়াই করলেও শেষ পর্যন্ত ২৪ রানে ফেরেন তিনি। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন কামরুল ইসলাম। খারাপ করেননি আবু জায়েদ রাহি ও রুবেল হোসেনও।
স্কোর কার্ড
ইংল্যান্ড একাদশ
রান বল ৪ ৬
হামিদ ক নুরুল ব সাব্বির ১৬ ৫৬ ১ ০
ডাকেট রিটায়ার্ড আউট ৫৯ ৬৩ ৬ ০
জো রুট এলবিডব্লু ব সাব্বির ২ ৯ ০ ০ু
ব্যালান্স নটআউট ২৭ ৭২ ৩ ০
মঈন আলী ক কামরুল ব সাব্বির ২৪ ৬৩ ২ ০
বেয়ারস্টো নটআউট ২ ১০ ০ ০
অতিরিক্তি ৭
মোট (চার উইকেটে, ৪৫ ওভারে) ১৩৭
বোলিং : সাব্বির রহমান ৩/২৭।
বিসিবি একাদশ
রান বল ৪ ৬
শাহরিয়ার নাফীস রিটায়ার্ড আউট ৫১ ৭৯ ৫ ০
সৌম্য সরকার রিটায়ার্ড আউট ৩৩ ৯৬ ২ ২
নাজমুল হাসান শান্ত নটআউট ১৭ ৪৪ ২ ০
সাব্বির রহমান এলবিডব্লু ব ব্যাটি ৩০ ৪৫ ৪ ১
মোসাদ্দেক হোসেন ক হামিদ ব ব্যাটি ০ ২ ০ ০
অতিরিক্ত ৫
মোট (৪ উইকেটে, ৪৪ ওভারে) ১৩৬
বোলিং : গ্যারেথ ব্যাটি ৪/৩১।
ফল : ম্যাচ ড্র।

No comments:

Post a Comment