পাকিস্তানি
অভিনেত্রী মাহিরা খান। কিং খান শাহরুখের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে
বলিউডে অভিষেক হওয়া কথা তার। কিন্তু হঠাৎ করেই গুঞ্জন ওঠে, মহারাষ্ট্র
নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি সংগঠনের কর্মীদের হুমকির মুখে মাহিরাকে
বাদ দিচ্ছেন নির্মাতা। বিষয়টি দেশ-বিদেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে
প্রচারও করা হয়। তবে গতকাল রইস সিনেমার প্রযোজক রিতেশ সিধওয়ানি উড়িয়ে দিলেন
বিষয়টি।
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে
দেয়া সাক্ষাৎকারে বলেন, সব বাজে কথা, রইস সিনেমায় থাকছেন এ পাকিস্তানি
অভিনেত্রী। প্রযোজকের আশ্বাসের পরও অনেকে বিশ্বাস করতে পারছে না যে মাহিরা
রইসে থাকছেন। কারণ উরি অ্যাটাকের পর পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ না করার
চাপ প্রতিনিয়ত বাড়ছে। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে, পাকিস্তানি কোনো
শিল্পীকে নিয়ে শুটিং করা অসম্ভব। তাই বিষয়টির বিকল্প হিসেবে অনেক কিছুই
ভাবছেন পরিচালকরা।

No comments:
Post a Comment