ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে সফর করছেন ভারতীয় সেনাপ্রধান
জেনারেল দলবির সিং। শনিবার সকালে জম্ম ও কাশ্মীরে পৌঁছান ভারতীয়
সেনাপ্রধান। বুধবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 'সার্জিক্যাল'
হামলার পর জম্মু ও কাশ্মীরে এটিই জেনারেল দলবির সিংয়ের প্রথম সফর। এ
সফরকালে তিনি 'সার্জিক্যাল' হামলায় অংশগ্রহণকারী কর্মকর্তা এবং সেনাদের
সঙ্গে সাক্ষাৎ করে তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবেন।
ভারতীয় সংবাদসংস্থা আইএনএস জানিয়েছে, জেনারেল দলবির সিং ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এছাড়াও ভারতের পশ্চিম সীমান্তে অভিযান পরিচালনার জন্য দেশটির প্রস্তুতির বিষয়ও খতিয়ে দেখবেন। ভারতীয় সেনাপ্রধান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কিছু অগ্রবর্তী ঘাঁটিও পরিদর্শন করতে পারেন বলে উল্লেখ করেছে আইএনএস। এদিকে জেনারেল দলবির সিংয়ের সফরের মধ্যেই কাশ্মীরের আখনুর তেহসিলে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে মর্টার শেল এবং গুলিবর্ষণ করেছে পাকিস্তান। শনিবার রাত সাড়ে তিনটা থেকে দুই ঘণ্টা ধরে চলা এই হামলায় কোনো হতাহতের কথা জানা যায়নি।

No comments:
Post a Comment