ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এবং
কাশ্মীরের নিয়ন্ত্ররেখায় পাকিস্তানী সেনাদের প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছেন
দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। তিনি বলেছেন, ' জঘন্য অপপ্রচার
চালিয়ে পাকিস্তানকে দমানো যাবে না। আমাদের উপর কোনো আঘাত আসলে প্রতিপক্ষকে
সমুচিত জবাব দেয়া হবে।' শুক্রবার লাহোর গ্যারিসনে এক অনুষ্ঠানে পাক
সেনাপ্রধান এ কথা বলেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আএসপিআরের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়ে দেশটির সংবাদপত্র ডন। বিবৃতি বলা হয়, অনুষ্ঠানে জেনারেল রাহিল সামরিক বাহিনীর সব ধরনের কমান্ডারদের যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকার ব্যাপারে জোর দেন। তিনি বলেন, শান্তির সময়ে প্রশিক্ষণ গ্রহণই যুদ্ধজয়ের একমাত্র নিশ্চয়তা দেয়। অনুষ্ঠানে পাক সেনাপ্রধান লাহোর কর্পের কমান্ডার লে. জেনারেল সাদিক আলিকে সঙ্গে নিয়ে লাহোর গ্যারিসন একাডেমির জুনিয়ার ক্যাম্পাস উদ্বোধন করেন এবং এ ক্যাম্পাসটির প্রথম অ্যাসেম্বলিতে যোগ দেন। জেনারেল রাহিল শরিফ ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত লাহোর গ্যারিসন একাডেমিতে পড়াশোনা করেন।

No comments:
Post a Comment